আগামী শুক্রবার (৮ অক্টোবর) একই দিনে ১৪টি চাকরির পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা  

নিউজ ডেস্ক:

আসছে শুক্রবার, ৮ অক্টোবর- একই দিনে ১৪টি চাকরির পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছে। যার দরুন খুব সমস্যা এবং ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা। তারা প্রশ্ন তুলছে- যারা একের অধিক জায়গায় নিবন্ধন করেছে কিভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে! পরীক্ষাগুলির মধ্যে রয়েছে-
১. তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি
২. বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর)
৩. সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)
৪. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
৫. ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ৬. বাংলাদেশ গ্যাস ফিল্ডস কম্পানি লিমিটেড (বিজিএফসিএল)
৭. সাধারণ বীমা করপোরেশন
৮. জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড
৯. বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)
১০. ধান গবেষণা ইনস্টিটিউট
১১. পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ লিমিটেড
১২. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
১৩. পদ্মা অয়েল কম্পানি লিমিটেড।

এছাড়া, একইদিনে বিসিএস নন-ক্যাডারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দপ্তরগুলোর জন্য ক্রাফট ইনস্ট্রাক্টর পদের পরীক্ষা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা আগামী ১৪ অক্টোবর বৃহস্পতিবার নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

  •  
  •  
  •  
  •  

Tags: ,