স্বাস্থ্যবীমা ও জীবনবীমা প্রকল্পের আওতায় ঢাবি শিক্ষার্থীরা
শিক্ষা ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীকে স্বাস্থ্যবীমা ও জীবনবীমা প্রকল্পের আওতায় আনা হয়েছে। বাৎসরিক ২৭০ টাকা প্রিমিয়াম প্রদান করে শিক্ষার্থীরা তালিকাভুক্ত হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিবছর ভর্তির সময় শিক্ষার্থীদের এককালীন ২৭০ টাকা প্রিমিয়াম প্রদান করতে হবে। চলমান শিক্ষাবর্ষে ভর্তির সময় যেসকল শিক্ষার্থী টাকা জমা দিতে পারেনি তারা https://student.ais.du.ac.bd ওয়েবসাইটে লগইনের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দেবার পর শিক্ষার্থীরা বীমা প্রিমিয়ামের একটি জমা রশিদ পাবেন যা তাদের সংরক্ষণ করতে হবে।
প্রত্যেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ ৫০,০০০ টাকা বীমা সুবিধা পাবেন। এছাড়া বহির্বিভাগ চিকিৎসার ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর জন্য ১০,০০০ টাকা বরাদ্দ রয়েছে এবং চিকিৎসকের পরামর্শ ফি বাবদ প্রতি ব্যবস্থাপত্রে সর্বোচ্চ ৫০০ টাকা পাওয়া যাবে।
কোনো শিক্ষার্থী বয়সসীমা ২৮ বছর অতিক্রম করলে ও ছাত্রত্ব হারালে বীমা সুবিধা পাওয়া যাবে না।
প্রেস বিজ্ঞপ্তির ড্রাইভ লিঙ্ক: https://drive.google.com/file/d/1gSISf-NpZm1d5nWd8_vdAjJbvxzFL3J1/view?usp=drivesdk

