বর্ণাঢ্য আয়োজনে “শেখ রাসেল দিবস” উদযাপন করলো বাকৃবি ছাত্রলীগ
রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে আজ ১৮ অক্টোবর প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস ২০২১’ পালিত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেল প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাদের কর্মসূচি শুরু করে।
এরপর সুবিধা বঞ্চিত শিশু ও অসহায় দারিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। খাদ্য বিতরণ শেষে দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ নেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তার ছোট ছেলে শেখ রাসেলকেও হত্যা করে। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে (বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন শেখ রাসেল। তার জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর।
শেখ রাসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত ঘোষণা করে সরকার।

