রাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের নিরঙ্কুশ জয়
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল)’।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন নির্বাচনের পরিচালয় ড. মো ওমর ফারুক সরকার।
নির্বাচনে সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের ১৪টি পদেই জয় পেয়েছেন হলুদ প্যানেলের শিক্ষকরা। অন্যদিকে মাত্র একটি সদস্য পদে জয়লাভ করেছেন বিএনপি-জামায়াতপন্থিদের ‘বাংলাদেশী জাতিয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল)’।
নির্বাচনে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম শান্তনু।

