চবির ‘বি’ ইউনিটে অকৃতকার্য ৭১ শতাংশ
শিক্ষা ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের ৭১ শতাংশই ফেল করেছেন।
পরীক্ষায় অংশ নেওয়া ২৯ হাজার ৫২৫ ভর্তিচ্ছুর মধ্যে ফেল করেছেন ২০ হাজার ৯৮৮ জন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৭১ দশমিক ৯ শতাংশ।
এছাড়া পাস করেছেন আট হাজার ৫৩৭ শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ২৮ দশমিক ৯১ শতাংশ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে রয়েছে ২০ নম্বর। এছাড়া বহু নির্বাচনী ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৪০। ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ১২০ এর মধ্যে জিপিএসহ ১০৬.৫০।

