বাকৃবিতে “অ্যাক্রেডিটেশন প্রসেস -এ নিউ চ্যালেঞ্জ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :
আজ সোমবার (৮ নভেম্বর) সকাল ১১ টায়,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটরিনারি অনুষদের মেডিসিন বিভাগের কনফারেন্স রুমে একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূখ্য বিষয় ছিল ,বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রের প্রস্তুতি,চ্যালেঞ্জ ও স্বীকৃতি প্রক্রিয়ার অগ্রগতি।
মূল বক্তব্য উপস্থাপনা করেন প্রফেসর ড.গোলাম শাহী আলম,সদস্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। তিনি আন্তর্জাতিক উচ্চশিক্ষা মানদন্ডের ১০ টি ভিত তুলে ধরে বলেন,” যখন আমরা অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় যাব,তখন অবশ্যই এগুলো মেনে চলতে হবে। শিক্ষার্থীদের ক্লাস করার সময় এর পাশাপাশি পড়াশুনা সংক্রান্ত অন্য সময় গুলোও ক্রেডিট আওয়ার এর মধ্যে গনণা করতে হবে। পাশাপাশি ,শিক্ষার্থীদের ব্যক্তিগত,সামাজিক ও নাগরিক দায়িত্ববোধ ও মূল্যায়ন করতে হবে। তবেই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সম্ভব।”
এই আলোচনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড.লুৎফুল হাসান। তিনি বলেন,”বিশ্ব দরবারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান রয়েছে। এই অবস্থান আরো মজবুত করতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বিকল্প নেই।” বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলীকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন,তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা দেয়ার জন্য। এই আলোচনায় উঠে আসা দিকনির্দেশনামূলক কথাগুলো আমলে নিয়ে ,সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.মো: তাজ উদ্দীন ,পরিচালক,আইকিউএসি,বাকৃবি। তিনি বলেন,”আন্তর্জাতিক মানের স্বীকৃতি প্রদান একটি চ্যালেঞ্জ স্বরুপ। ২০১৭ সালের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের আইন অনুযায়ী এই স্বীকৃতি প্রদান করা হবে।” এই লক্ষ্যপূরণে সকলকে মিলিতভাবে কাজ করার আহবান জানান।
প্রফেসর ড. মো: আমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রফেসর ড.মো : মকবুল হোসেন,ডীন,ভেটরিনারি অনুষদ,বাকৃবি। তিনি বলেন,”অ্যাক্রেডিটেশন প্রসেস একটি সময়োপযোগী পদক্ষেপ। আমরা নিময় মেনে একটি পাঠ্যক্রম তৈরী করে আইকিউএসি এর মাধ্যমে দিব। আশা করি ভবিষ্যতে দেশের বাইরে যাওয়া ভেটনারিগণ এতে উপকৃত হবেন,পুনরায় পরীক্ষা দিয়ে স্বীকৃতি নেয়ার মত বিড়ম্বনা আর হবে না।” পাশাপাশি দেশে পড়তে আসা বিদেশী শিক্ষার্থীদেরও যেন আমরা মূল্যায়ন করতে পারি তার জোর দাবি জানান।
এআলোচনা সভায় বাকৃবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

