চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রথম বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বাংলা বিভাগের অধ্যাপক শিরীন আখতারকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। শিরীন আখতার বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপ-উপাচার্য হলেন।গতবছরের ১৫ জুন উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে পদটি খালি ছিল।

নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় ড. শিরীন আখতার জানান, মুক্তিযুদ্ধের চেতনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি সমৃদ্ধ জ্ঞানাগারে রূপান্তরে কাজ করে যাবেন তিনি।

১৯৮৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করা শিরীন আখতার ১৯৯৬ সালের ১ জানুয়ারি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এর আগে চট্টগ্রামের এনায়েত বাজার মহিলা কলেজে কিছুদিন শিক্ষকতা করেন তিনি।

শিরীন আখতার ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিইএচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালের ১ জানুয়ারি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৬ সালে শিরীণ আখতার অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

  •  
  •  
  •  
  •