এসএসসি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে
নিউজ ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৭১ শতাংশ বেশি। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবন থেকে ফলাফল প্রকাশের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল কার্যক্রম হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এ ফল প্রকাশ করেন।
ফলাফল দেখার জন্য লিংকে প্রবেশ করুন:
এস এস সি রেজাল্ট
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে মেসেজ অপশনে টাইপ করুন এসএসসি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার ২০২১। পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহারন:
SSC RAJ Roll 2021

