শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক জাতীয় সংগীতের পর শপথবাক্য পাঠের নির্দেশ

নিউজ ডেস্ক:

গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর শপথবাক্য পাঠ সংক্রান্ত’ নির্দেশ দেয়া হয়েছে।

ইংরেজি মাধ্যম/বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশকালে এই শপথবাক্য পাঠের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিটির স্মারক নম্বর:৩৭.০০.০০০০.০৭১.০৭১.০৪,০০৩.১৭,৭৯৪

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, সরকার মাধ্যমিক পর্যায়ের ইংরেজি মাধ্যম/বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশকালে নিম্নরূপ শপথবাক্য পাঠে সিদ্ধান্ত গ্রহণ করেছে;

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহিদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।

মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।”

  •  
  •  
  •  
  •