৬ পৃষ্ঠার সুইসাইড নোট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা
নিউজ ডেস্ক:
গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি কটেজ থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে ছয় পৃষ্ঠার একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
সূত্র মতে, গতকাল দুপুর ১টার দিকে চবির শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজ থেকে অনিক চাকমা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। অনিক ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাঙামাটি জেলার বালুখালী ইউনিয়নে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ওসি মো. কবির হোসেন বলেন, ওই শিক্ষার্থীর একটি সুইসাইড নোটে তাঁর বিভিন্ন হতাশার কথা লেখা আছে।

