তনু হত্যার বিচারর দাবীতে নাটোরে শিক্ষার্থীদের মানববন্ধন
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ক্লাস বর্জন করে নাটোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত ক্লাস বর্জন করে ঘন্টাব্যাপী নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনকালে শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্লোগান দিতে থাকে। ৭১এর ধর্ষক এবং তনুর ধর্ষকের মধ্যে কোন পার্থক্য নেই এসব শ্লোগানের মধ্য দিয়ে তারা এই জঘন্য হত্যাকান্ডের জন্য তীব্র নিন্দা জানায়।
বক্তারা বলেন ঘটনার বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তনু হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী জানানো হয়। তারা তনু হত্যাকারীদের বিচার ও শাস্তি দেখতে চায়। যতদিন হত্যাকারীরা শাস্তি না পাবে তত দিন শিক্ষার্থীরা আন্দোলনে থাকবে।

