২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৭ কলেজের প্রথম বর্ষের ক্লাস
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষের পাঠদান আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) মুনসী শামস উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পাঠদান আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। পাঠদান শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাত কলেজের সংশ্লিষ্টদের অনুরোধও জানানো হয়।
এর আগে গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সাত কলেজে ভর্তির চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে স্নাতক প্রথম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ শেষ হয়।
শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (https://cutt.ly/wEjvGJE)-এ লগইন করে বিষয় ও কলেজ মনোনয়নের ফলাফল দেখতে পারবে।

