ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহতের ঘটনায় গ্ৰেফতার দুই

রাবি প্রতিনিধি:

ছাত্রাবাসে ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাফফাত নায়েম নাফি নামের এক শিক্ষার্থী আহতের ঘটনায় দু’জনকে গ্ৰেফতার করেছে র‌্যাব-৫। গত শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মহানগরীর জাহাজঘাট মোড় থেকে তাদের গ্ৰেফতার করা হয়।

গ্ৰেফতারকৃতরা হলেন- মহানগরীর মতিহার থানার খোজাপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. সালাউদ্দিন বাপ্পী (২৭) এবং একই গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. নবাব শরীফ (২৭)। শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে র্যাব-৫ এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৯ মার্চ আনুমানিক ১১টার দিকে মহানগরীর মতিহার থানার ধর্মপুর পূর্বপাড়া
এনআর ছাত্রাবাসে নামাজপড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. নাফিউল হক নাফিকে (২০) এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতে হাতের ও পায়ের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় নাফি। পরে ঘটনাস্থল থেকে আসামিরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আহতের বন্ধু মো. শরীফুল ইসলাম বাদি হয়ে সন্ত্রাসী মো. রমজান ও মেস মালিক মো. নাজমুলসহ ০৭ জন এজাহার নামীয় ও অজ্ঞাতনাআ ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করে। এই মামলার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মহানগরীর জাহাজঘাট মোড় থেকে তাদের গ্ৰেফতার করে র্যাব-৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্ৰেফতারকৃতরা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ঘটনার দিন মামলার দিনই মতিহার থানা পুলিশে অভিযানে ঘটনাস্থলের মেসে থেকে ৩ জনকে গ্ৰেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •