বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুকান্ত কুমার দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী সুকান্ত কুমার দাস আর নেই। রবিবার রাত ৩টার দিকে খাদ্যে বিষক্রিয়ায় তাঁর এই আকস্মিক মৃত্যু হয় বলে জানা যায়।
সুকান্ত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাসা নাটোর জেলার সিংড়া উপজেলার শেরখালি গ্রামে। সে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী। সবুজ বাংলাদেশ২৪.কম পরিবারের একজন সদস্য ছিলেন সুকান্ত কুমার রায়।
সুকান্তের বাবা জানায়, গতকাল রাতের খাবার খেয়ে সুকান্ত ঘুমিয়ে পড়েন। পরে দিবাগত রাত ১টার দিকে হঠাৎ করে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পথেই সুকান্ত মারা যান।
এ ব্যাপারে সুকান্ত কুমার রায় এর এক সহপাঠীর সাথে যোগাযোগ করে জানা যায়, গতকাল শনিবার দুপুরে সে নিজ বাড়ি নাটোরে যায়। রাতেও তার সাথে যোগাযোগ হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষক- শিক্ষার্থী অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

