বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের নবীনবরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ ১৩ই এপ্রিল,২০২২ তারিখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে ফুড ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরন ও সকল বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উক্ত বিভাগের নবনীযুক্ত বিভাগীয় প্রধান ড. আফজাল রহমানকে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. আফজাল রহমান এবং সঞ্চালনা করেন ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সাধারন সম্পাদক মোঃ মেহেদি হাসান।

অনুষ্ঠানে সকল বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এসময় ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ২০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এবং খুব দ্রুতই সার্বিক আয়োজন সম্পন্ন করতে প্রস্তুতি নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়

  •  
  •  
  •  
  •