বাকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ১৪২৯ বঙ্গাব্দের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সংসদ ও ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৩.৩০ ঘটিকায় অনুষ্ঠিত এক সভার মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে সবুজ বাংলাদেশ 24 কে পাঠানো এক বার্তায় জানানো হয়, ১৪২৯ বঙ্গাব্দের কার্যনির্বাহী সংসদে পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকারকে সভাপতি এবং ফার্মাকোলজি বিভাগের ড. পূর্বা ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সহ-সভাপতি পদে পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান এবং কোষাধ্যক্ষ পদে কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কার্যনির্বাহী সংসদের যুগ্ম সম্পাদক হিসেবে ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, সাংগঠনিক সম্পাদক পদে একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. তানভীর রহমান নির্বাচিত হয়েছেন।

প্রচার সম্পাদক পদে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোঃ হামিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের ড. সুব্রত কুমার কুরী, ক্রীড়া সম্পাদক পদে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের জনাব মোছাঃ মোরশেদা খাতুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন ও মহিলা সম্পাদক পদে প্যাথলজি বিভাগের ড. জাহান আরা বেগমকে নির্বাচিত করা হয়।

এছাড়া কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল আলম, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম গোলাম সারওয়ার, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন -২, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক মোঃ রইস উদ্দীন মিঞা, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ রাশেদুর রহমান, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ শহীদুল আলম, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের জনাব মোঃ শরীয়ত উল্লাহ এবং অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন -১ (পদাধিকারবলে)।

পদাধিকার বলে উপদেষ্টা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান (বিগত কার্যনির্বাহী সংসদের সভাপতি)। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল আলম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন চৌধুরী, পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ রকিবুল ইসলাম খান, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী এবং কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহফুজা বেগম।

  •  
  •  
  •  
  •