বাকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আওয়ামী পন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে ইউজিসি অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়া, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক  ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার, উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন চৌধুরী,  বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিনসহ ১৪২৯ বঙ্গাব্দের জন্য নবগঠিত কমিটির সকল সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কোষাধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

  •  
  •  
  •  
  •