চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না
নিউজ ডেস্ক:
চলতি বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি ও ইবতেদায়ী) পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে সব ধরনের পরীক্ষা তুলে দেওয়া হবে। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে।
করোনা মহামারির কারণে এ বছর অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে না বলে আগেই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

