বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকৃবি দ্বিতীয়ঃ টাইমস হায়ার র‌্যাংকিং ২০২২

বাকৃবি প্রতিনিধিঃ

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং ২০২২ এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ১লা জুন ২০২২ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সটি র‌্যাংকিং এর ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে টাইমস হায়ার এডুকেশন এ র‌্যাংকিং প্রকাশ করেছে।

আন্তর্জাতিক মানদণ্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ র‌্যাংকিং হিসেবে স্বীকৃত টাইমস হায়ার এডুকেশনের এই র‌্যাংকিংয়ে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান বাংলাদেশে প্রথম ও এশিয়াতে ২৫১-৩০০, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে দ্বিতীয় ও এশিয়াতে ৩৫১-৪০০ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে তৃতীয় ও এশিয়াতে ৪০১-৫০০। প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী রয়েছে ৩%, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১% এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কোন বিদেশী শিক্ষার্থী নেই (০%)।

এশিয়ার ৩১ টি অঞ্চলের ৬১৬ টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাংকিয়ে স্থান পায়। এদের মধ্যে তালিকায় শীর্ষে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের Tsinghua University ও Peking University এবং তৃতীয় অবস্থানে রয়েছে National University of Singapore ।

চীন পরপর দুবছর দুটি বিশ্ববিদ্যালয় নিয়ে শীর্ষে রয়েছে। জাপানের ১১৮ টি বিশ্ববিদ্যালয় এবার স্থান পেয়েছে যা গতবারে ছিল ১১৬ টি, তবে দেশটির মাত্র ১টি বিশ্ববিদ্যালয় এবার শীর্ষ ১০ এ রয়েছে যেখানে গতবার ছিল ২টি। তবে সৌদি আরব গতবারের তুলনায় এবার বেশ ভাল করেছে। তাদের ৬টি বিশ্ববিদ্যালয় ১০০ এর মধ্যে রয়েছে যা গতবারে ছিল ৪টি।

উল্লেখ্য ওয়ার্ল্ড ইউনিভার্সটি র‌্যাংকিং এর মতই ১৩টি মানদন্ড নিয়ে টাইমস হায়ার এডুকেশন এশিয়ান ইউনিভার্সটি র‌্যাংকিং করা হয়ে থাকে। এক্ষত্রে শুধু এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যার মাধ্যমে এশিয়ার শিক্ষা ও গবেষণার মানের একটি প্রতিচ্ছবি পাওয়া যায়। শিক্ষা, গবেষণা, জ্ঞানের সম্প্রসারণ এবং ইন্টারন্যাশনাল আউটলুক কে গুরুত্ব দিয়ে এই র‌্যাংকিং করা হয়ে থাকে।

  •  
  •  
  •  
  •