জুয়াব এবং ঢাবি জাপানিজ স্টাডিজ বিভাগের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

স্টাফ রিপোর্টারঃ

জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জুয়াব) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব জাপানিজ স্টাডিজ (ডিজেএস) এর মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ‘কাজুকু ভূঁইয়া ল্যাঙ্গুয়েজ ল্যাব’ এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জুয়াব’র প্রেসিডেন্ট প্রফেসর ড. এম.এ.এম. ইয়াহিয়া খন্দকার এবং জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে আজ থেকে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জিয়া রহমান, জুয়াবের কোষাধ্যক্ষ ড. জয়নাল আবেদীন ও যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. জাফরুল আজম, জাপান দুতাবাসের মি. কেন ও মি. ইয়ামামোটো, বিভিন্ন অনুষদের শিক্ষক ও জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষর্থীবৃন্দ এবং জাপানিজ ব্যবসায়ীবৃন্দ।

প্রফেসর ড. ইয়াহিয়া খন্দকার বলেন ‘জুয়াব’ দীর্ঘদিন ধরে বাংলাদেশে জাপানিক শিক্ষা ও সংস্কৃতিতে কাজ করে আসছে। এই চুক্তির ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা খুবই উপকৃত হবেন তিনি আশাবাদী।

  •  
  •  
  •  
  •