বিশ্বর‍্যাংকিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্কঃ

স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান ওয়েবোমেট্রিক্সের ২০২২ এর দ্বিতীয় সংস্করণ (জুলাই) অনুযায়ীবাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মাঝে অষ্টম স্থান অধিকার করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্বর‍্যাংকিং এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২৩১৯।

র‍্যাংকিং এ প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৪৬৮। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পেছনে ফেলে এই স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) আন্তর্জাতিক র‍্যাংকিং অবস্থান ,৪৭৬। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান ১৪৮৩।

এর আগে চলতি বছরের প্রথম সংস্করণের তালিকায় দেশের শীর্ষে ছিল বুয়েট।

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৫৯৩), পঞ্চম স্থানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ১৭৫০), ষষ্ঠ স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২১৪৬), সপ্তম স্থানে ব্রাক ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাংকিং ২২১৮ ), নবম স্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‍্যাংকিং ২৪৮১) এবং দশম স্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‍্যাংকিং ২৪৮১)

এদিকে শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক প্রাইভেট কলেজবিশ্ববিদ্যালয় ছাড়াও ৬টি সরকারি মেডিকেল কলেজের স্থান হয়েছে। মেডিকেলগুলো হলো৫১তম স্থানে ঢাকা মেডিকেল কলেজ, ৭৬তম স্থানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ৮২ ৮৩তম স্থানে যথাক্রমে ময়মনসিংহ বাংলাদেশ মেডিকেল কলেজ, ৮৫তম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং ৯৫তম অবস্থানে রাজশাহী মেডিকেল কলেজ।

উল্লেখ্য, বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এই তালিকা প্রকাশ করে ওয়েবোমেট্রিক্স।তার মধ্যে এশিয়ার ১৫ হাজার ৯১৩টি এবং বাংলাদেশের ১৭১টি পাবলিকপ্রাইভেট বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ স্থান পেয়েছে।

এই র‍্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক পরিবেশগত ভূমিকা বিবেচনা করেওয়েবোমেট্রিক্স। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক এবং তাদের প্রবন্ধ বিবেচনায়নেওয়া হয়।

  •  
  •  
  •  
  •