র্যাগ ডে‘র নামে অশ্লীলতা বন্ধে মাউশির নির্দেশ
নিউজ ডেস্ক: র্যাগ ডে’র নামে অশ্লীলতা ও অবৈধ কার্যকলাপ রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। হাইকোর্টের রিট পিটিশন রায়ের নির্দেশে মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে ১৪ আগস্ট (রোববার) এ সংক্রান্ত একটি নির্দেশনা অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক, সব সরকারি-বেসরকারি কলেজ অধ্যক্ষ, উপপরিচালক, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।
নির্দেশনায় র্যাগ ডে’র নামে নগ্নতা, ডিজেপার্টি, অশ্লীলতা, অবৈধ কার্যকলাপ, গুন্ডামি ইত্যাদি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগ রিট পিটিশন রায়ে নির্দেশ দেওয়া হয়।
সেখানে বলা হয়, ‘এমতাবস্থায়, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ‘র্যাগ ডে’ নামে নগ্নতা, ডিজেপার্টি, অশ্লীলতা, অবৈধ কার্যকলাপ, গুন্ডামি ইত্যাদি অনৈতিক মূল্যবোধের অবক্ষয়মূলক কার্যকলাপ করা যাবে না।
এসব কার্যকলাপ রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’

