১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা

নিউজ ডেস্ক:

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান, তিনি বলেন, এসএসসি পরীক্ষা যানজট বিবেচনায় সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দীপু মনি বলেন, ৩ ঘণ্টায় পরিবর্তে এবার পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ২০ মিনিট।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, ‍সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

  •  
  •  
  •  
  •