প্রশ্নপত্র ফাঁস বলতে যা বোঝায় এ বছর তা হয়নি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রযুক্তিগতসহ অন্যান্য ব্যবস্থা কারণে গত ৪ বছর কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমরা প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে দিয়েছি।
শনিবার (১ অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এবার দিনাজপুরে যেটি হয়েছে, সেটি খুবই দুঃখজনক। প্রশ্নপত্র ফাঁস বলতে যা বোঝায় তা কিন্তু হয়নি। অর্থাৎ কোন পরীক্ষার্থীর হাতে প্রশ্ন পৌঁছায়নি।

তিনি বলেন,এক জন পরীক্ষা কেন্দ্রের সচিব অনেকগুলো প্রশ্নপত্রের প্যাকেট একসঙ্গে নিয়ে চলে গেছেন। এটি কি করে হলো, সেটির তদন্ত ও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, দু’একটি জায়গায় যে ভুল প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে এটি যখন বিজি প্রেসে প্যাকেট হয় প্রশ্নপত্র সেখানে কোথাও কোথায় ভুলটি ঘটেছে। আমরা তাদের সঙ্গে আবারও বসছি এবং এ ভুল যেন আগামীতে আর না হয়। কাজেই প্রশ্ন কিন্তু এবার ফাঁস হয়নি।

দীপু মনি বলেন, আমরা প্রশ্নপত্রের যে নিরাপত্তা দেই কিন্তু দিনাজপুরে একটি জায়গায় হয়তো নিরাপত্তা ভেঙে গিয়েছিলো। কিন্তু সেটিও আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছিলাম প্রশ্নপত্র ফাঁস না হওয়া এবং প্রতিরোধ করার জন্য। সেই ব্যবস্থা থাকার কারণেই সেটি সঠিক সময়ে ধরাও পড়েছে এবং পুনরায় ভিন্ন নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কাজেই আমরা যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছিলাম সেটি যে আসলেই কাজ করছে এটি একটি প্রমাণ।

  •  
  •  
  •  
  •