ঝড়ের প্রভাবে গাছ উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বাকৃবি

বাকৃবি প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাস ও বৃষ্টির প্রভাবে গাছ উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে গতকাল সারাদিন ই প্রায় ঝড়ো হাওয়া বয়ে যায় এবং ভারী বর্ষণ ঘটে। সেই ঝড়ের প্রভাবে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কামাল রণজিত মার্কেট সংলগ্ন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল সংলগ্ন একটি গাছ শেকড় উপরে রাস্তার উপর পড়ে যায়। এতে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ক্যাম্পাস এলাকা । এতে বিপাকে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। ব্যহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।

এছাড়াও বন্ধ রয়েছে ভিসির বাসভবন থেকে ফার্স্ট গেইট পর্যন্ত সড়কটি ও। বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছেন সকলেই।

সর্বশেষ তথ্য অনুযায়ী এখন ও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ক্যাম্পাস এলাকা।

তবে বিদ্যুৎ কর্মীরা সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সং্যোগ পুনরায় স্থাপনের চেষ্টা করে যাচ্ছেন। অতিদ্রুতই আবার বিদুৎ সং্যোগ দেয়া হবে বলে জানান তারা।

  •  
  •  
  •  
  •