বাকৃবিতে শুরু হল ভেটেরিনারি অনুষদীয় আন্ত:লেভেল ফুটবল টুর্নামেন্ট ২০২২

নিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বাকৃবি ভেটেরিনারি ছাত্র সমিতি কর্তৃক আয়োজিত ভেটেরিনারি অনুষদীয় আন্ত:লেভেল ফুটবল টুর্নামেন্ট ২০২২। ৩রা নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ৩ টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে  টুর্নামেন্টটি উদ্বোধন করেন ভেটেরিনারি অনুষদের ডিন ও ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুল আওয়াল।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্র সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিম, প্রক্টর ড. মুহাম্মদ মহির উদ্দিন, প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান, প্রফেসর ড. শফিকুল ইসলাম সহ ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ। এসময় সকল বর্ষের ফুটবল দলকে জার্সি ও ক্যাপ্টেনকে ব্যাজ প্রদান করেন দলের ম্যানেজারবৃন্দ।

শুরুর দিনের উদ্বোধনী ম্যাচে পঞ্চম বর্ষের বিপক্ষে মাঠে নামে ভেটেরিনারি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা । আগামী ৫ নভেম্বর দুপুর ৩ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  •  
  •  
  •  
  •