বাকৃবিতে অনুষ্ঠিত হলো ভেটেরিনারি অনুষদীয় আন্ত:লেভেল ফুটবল টুর্নামেন্ট-২২ এর ফাইনাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বাকৃবি ভেটেরিনারি ছাত্র সমিতি আয়োজিত ভেটেরিনারি অনুষদীয় আন্ত:লেভেল ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা।

৫ই নভেম্বর, শনিবার দুপুর ৪ টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম প্রাঙ্গণে ফাইনাল খেলায় মুখোমুখি হয় ভেটেরিনারি অনুষদের লেভেল-৩ ও লেভেল-২ এর শিক্ষার্থীবৃন্দ। এতে ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় লেভেল-৩ দল। দলের হয়ে একমাত্র গোলটি করেন রেজওয়ান।

খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুল আওয়াল। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ছাত্র সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিম, প্রফেসর ড. মকবুল হোসেন, প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান, প্রফেসর ড. আফরিনা মুস্তারি, প্রফেসর ড. শফিকুল ইসলাম , প্রফেসর ড. গুলজার হোসেন সহ ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান।

পুরো খেলাটি পরিচালনা কমিটিতে ছিলেন ভেটেরিনারি ছাত্র সমিতির সহ-সভাপতি কে এম শাহরিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী, সহ-সাধারণ সম্পাদক আসিফ সারোয়ার অন্তু।

এসময় বিপুল সং্খ্যক শিক্ষার্থী খেলাটি উপভোগ করেন।

  •  
  •  
  •  
  •