টিম উৎসবের আয়োজনে বাকৃবিতে অনুষ্ঠিত হল নবরূপে নবান্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল দুইদিনব্যাপী নবরূপে নবান্ন উৎসব। ৩ ও ৪ ডিসেম্বর এই বর্নিল আয়োজন অনুষ্ঠিত হয়। দেশীয় সংস্কৃতির চর্চা টিকিয়ে রাখতে ৪২ জন উদ্যমী তরুন-তরুনীর সমন্বয়ে গঠিত “টিম উৎসব” এই উৎসবের আয়োজন করে।
৩ ডিসেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। উদ্বোধনের পর এক বর্ণাঢ্য কৃষক র্যালি অনুষ্ঠিত হয়। এরপর কৃষক ও কৃষি সম্পর্কিত সকলকে একত্র করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সারাদিনব্যপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নবান্নের স্বাদ উপভোগ করে দর্শকরা।

এসব আয়োজনের মধ্যে ছিল দুপুরে নতুন চালের ভাতে দুপুরের খাবার, বিকালে মেলাতে মডেল গ্রাম, পিঠা-পুলির আয়োজন, পুতুল খেলা, বায়োস্কোপ, যাত্রাপালা,বাউলগান, লাঠি খেলা, দাঁড়িয়াবান্দা ইত্যাদি। স্টেডিয়ামে সাংস্কৃতিক পোষাকে প্রচুর জনসমাগম দেখা যায়। এসময় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উৎসবের পরবর্তী অংশ হিসেবে ৪ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত হয় নবান্ন কনসার্ট। কনসার্টে গান গেয়ে দর্শক মাতিয়ে তোলে মেট্রোলাইফ ও শিরোনামহীন।

অনুষ্ঠান সম্পর্কে টিম উৎসবের জিএস হাফসা তাসনিম সবুজবাংলাদেশ24.কম কে বলেন সকলের সহযোগিতায় অনেক প্রতিবন্ধকতা সত্বেও আমরা ভালোমত অনুষ্ঠান শেষ করতে পেরেছি। এজন্য সকলের কাছে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আয়োজিত অনুষ্ঠানের অর্থায়নে ছিল এসিআই মোটরস, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড, অগ্রনী ব্যাংক লিমিটেড এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল সবুজবাংলাদেশ24.কম, লাভ বার্ডস ফটোগ্রাফি ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড।

