বাকৃবিতে অনুষ্ঠিত হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২০–২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর (লেভেল–১, সেমিস্টার–২) শিক্ষার্থীদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. খান মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে  বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ১১ই ডিসেম্বর রবিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ডীন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, বাকৃবি প্রভোস্টপরিষদের আহ্বায়ক প্রফেসর ড. নূরুল হায়দার রাসেল, প্রোক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন ও বাকৃবি রেজিস্ট্রার জনাব মো: ছাইফুল ইসলাম

কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি হয়ে শিক্ষার্থীরা দেশের জন্য কাজ করবে, কৃষিকে সমৃদ্ধ করবে , শিক্ষার্থীদের প্রতি এমনআশাই ব্যক্ত করেন অতিথিরা।

উল্লেখ্য, ২০২০–২১ ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হবার পর করোনাকালীন অসুবিধায় সশরীরে ক্লাস শুরু হতে বিলম্ব হয় ওঅনলাইনে যথারীতি ক্লাস পরিচালিত হয়।

করোনাকালীন সীমাবদ্ধতার কারণে স্থগিতকৃত ওরিয়েন্টেশন আজ অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •