বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রথম বর্ষের ( ২০২০২০২১) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আজ বুধবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . লুৎফুল হাসান। তিনি বলেন, বাবা মায়ের পরে শিক্ষকদের অবস্থান, শিক্ষকদের কথা ও উপদেশ মেনে চলা। প্রশিক্ষিত ও দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি এবং স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ইন্টার এগ্রো বিডি এর ব্যবস্থাপনা পরিচালক ..কে.এম. খসরুজ্জামান

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর আবু হাদী নূর আলী খান।

মূল উপস্থাপনা প্রদান করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর . আব্দুল আউয়াল।

এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোঃ মোতাহার হোসেন মন্ডল, অধ্যাপক . এ. এস মাহফুজুল বারি, অধ্যাপক . মোঃ শহীদুর রহমান খান। নবাগত শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলা সুন্দর হোক এমন আশাবাদ ব্যক্ত করেন  তাঁরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনের পর, নবাগত শিক্ষার্থীদের সাথে প্রত্যেক বিভাগের শিক্ষকদের পরিচয় করিয়ে দেন সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানগণ।

উল্লেখ্য, ২০২০–২১ ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হবার পর করোনাকালীন অসুবিধায় সশরীরে ক্লাস শুরু হতে বিলম্ব হয় ও অনলাইনে যথারীতি ক্লাস পরিচালিত হয়। করোনাকালীন সীমাবদ্ধতার কারণে স্থগিতকৃত ওরিয়েন্টেশন গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সেদিন অপরাহ্নে অনুষদভিত্তিক ওরিয়েন্টেশন অন্যান্য অনুষদে অনুষ্ঠিত হলেও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ১০ দিন পর সেই অনুষ্ঠান পেল।

  •  
  •  
  •  
  •