বাকৃবির পশুপালন অনুষদে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। পশুপালন অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থীরা এই টুর্ণামেন্টের আয়োজন করেছে।

বৃহ:পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) মাঠে এই টুর্ণামেন্টর আয়োজন করা হয়েছে। নিজ লেভেলের বন্ধুদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করার জন্য এই প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অংশগ্রহণকারী ৪টি টিমের নামগুলো- স্পারটন, ভিক্টোরিয়ান, ড্রাগন ওয়ারিয়ার্স এবং এক্সট্রিম ট্রেজার।

প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম ম্যাচে ভিক্টোরিয়ান টিমের বিরুদ্ধে জয়লাভ করেছে ড্রাগন ওয়ারিয়ার্স টিম।

  •  
  •  
  •  
  •