রাবিতে হরতালেও চলবে আন্দোলন

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে শনিবার মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ কর্মসূচিতে সংহতি প্রকাশের পাশাপাশি মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে আজ রবিবার জামায়াতের ডাকা হরতালেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আগামীকাল রবিবার জামায়াতের ডাকা হরতালে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। একই দিনে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিনেট ভবনের সামনে মানববন্ধন পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আধা ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সংহতি প্রকাশ করে যোগ দেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ বলেন, ‘আমরা কোনো কাজে মনোনিবেশ করতে পারছি না; না পারছি ক্লাস নিতে, না পারছি পরীক্ষা নিতে, না পারছি পরীক্ষার খাতা মূল্যায়ন করতে। আমরা শঙ্কার মধ্যে আছি। তাই যতদিন অধ্যাপক রেজাউল হত্যার বিচার না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে।’ তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে এ হত্যাকা-ের বিচার দাবি করেন।

ইংরেজি বিভাগের অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, ‘বিচার না হওয়ার কারণে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছি না। তাই সরকারের কাছে দাবি জানাই, দ্রুত এ হত্যাকা-ের বিচার করে আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে দিন।’

মানববন্ধনে আরবি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘একের পর এক হত্যা এটা কোনও রাষ্ট্রের সংস্কৃতি হতে পারে না। যেখানে জ্ঞান চর্চা হবে না, সংস্কৃতি চর্চা হবে না, মুক্তবুদ্ধির চর্চা হবে না সেখানে জাতি ধ্বংস হতে বাধ্য। এ বিচার করে দ্রুত এসব হত্যাকা- বন্ধ করুন।’ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আগামীকালও (রবিবার) আমাদের কর্মসূচি চলবে। সেখানে আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’

মানববন্ধন শেষে ইংরেজি বিভাগ সেখান থেকে মৌন মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ এসে সমাবেশ করে। সমাবেশে আজ রবিবার হরতালের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার, প্রভাষক রিদিতা মিজান, অধ্যাপক রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি, বিভাগের শিক্ষার্থী ভাষা।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার কাছেই অধ্যাপক সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় শিবির নেতা হাফিজুর রহমান, ইমাম রায়হান ইসলাম ও যুবক খায়রুল ইসলামকে চারদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তাঁরা হতার কথা স্বীকার করেনি

  •  
  •  
  •  
  •