বাকৃবিতে বৃহত্তর রাজশাহী সমিতির নয়া কমিটি গঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর রাজশাহী সমিতির (চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর) নয়া কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সামছুল আলম সভাপতি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী মো. আজিজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার দুপুরে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক. ড সুভাষ চন্দ্র দাস, অধ্যাপক. ড. মো. রেজাউল করিম, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল আজাদী, সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান অপু, কোষাধ্যক্ষ সানাউল্লাহ, সমাজকল্যান ও প্রচার সম্পাদক ইলমি মিম আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অনামিকা দৃষ্টি। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক. ড. ইসমাইল হোসেন, অধ্যাপক. ড. আহসান বিন হাবিব, অধ্যাপক. ড. মনিরুজ্জমান ময়না, ড. কামরুজ্জামান সজল। এছাড়াও এক্স অফিসিও সদস্য হিসেবে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক. কামরুল ইসলাম ও মো কাওছার হোসাইন নির্বাচিত হয়েছেন।

  •  
  •  
  •  
  •