রাবিতে কর্মচারী ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে জয়লাভ করে আওয়ামীপন্থি আলাল-দুলাল প্যানেল। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের সাবেক সভাপতি নূরুল ইসলাম ভূট্টোর সঞ্চালনায় বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি আলাউদ্দিন আলাল, সাধারণ সম্পাদক মো. দুলাল, সহসভাপতি আব্দুল আজিজ প্রমুখ। এতে নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি।
এ সময় সভাপতি আলাউদ্দিন আলাল বলেন, খুব তাড়াতাড়ি গরুর গাড়ি প্রতীকের ১০৫ সদস্যের পুণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

