আগামীকাল থেকে শুরু কুবির গ্রীষ্মকালীন ছুটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন,শব-ই- ক্বদর, জুমাতুল বিদা,ঈদ- উল ফিতরে’র ছুটি। এই সবকয়টি ছুটি মিলিয়ে মোট ৪৪ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার সুত্রে জানা যায়, এই ছুটি আজ থেকে শুরু হয়ে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

এদিকে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও আফিসিয়াল কার্যক্রম চলবে ২৩ জুন পর্যন্ত। ২৪ ও ২৫ জুন বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৬ জুন রবিবার থেকে অফিসিয়াল ছুটি শুরু হবে এবং শেষ হবে ১৪ জুলাই। ১৫ ও ১৬ জুলাই শুক্র ও শনিবার হওয়ায় ১৭ জুলাই থেকে একাডেমিক ও অফিসিয়াল কার্যক্রম যথাযত চলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো ২৬ জুন পর্যন্ত খুলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, কিছু বিভাগের ক্লাস ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান থাকায় ছাত্র-ছাত্রীদের সুবিধা চিন্তা করেএত পর হল গুলো বন্ধ করা হবে।’

  •  
  •  
  •  
  •  

Tags: