গণ বিশ্ববিদ্যালয়ে ‘প্রীতিলতা ব্রিগেড’ কমিটি গঠন

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ‘প্রীতিলতা ব্রিগেড’ এর কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার নারীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রীতিলতা ব্রিগেড’ নামক কর্মসূচির প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কমিটি গণ বিশ্ববিদ্যালয়ে সূচনা করা হয়।

এ সময় গণ বিশ্ববিদ্যালয়ে ১৭ সদস্যবিশিষ্ট আহ্ববায়ক কমিটির ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি লাকী আক্তার। যা আগামী রোববার (১৯ জুন) থেকে তাদের কার্যক্রম শুরু করবে।

প্রীতিলতা ব্রিগেড নারীদের আত্মরক্ষার উদ্দেশ্যে কারাতে প্রশিক্ষণ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লাকী আক্তার বলেন, মানুষ ব্যাক্তিস্বার্থ নিয়ে ভাবে সমাজের কল্যাণে এক পা আগাতেও দ্বীধাবোধ করে। কেননা শিক্ষিত হয়েও প্রকৃত জ্ঞানের দখলদারিত্ব মানুষের মনে এখনো হয়নি। তাই স্বাধীনতার এত বছর পরেও স্বাধীন বাংলায় এতটা অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি দেখতে হচ্ছে আমাদেরকে।

  •  
  •  
  •  
  •