আইআইএএসটি, রংপুর এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধিঃ

রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি’ (আইআইএএসটি)এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৬ টার দিকে আইআইএএসটি ক্যাম্পাসে ঐ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

iiast iftar

ইফতার পূর্ববতী আলোচনা সভায় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের একাডেমিক অগ্রগতি ও শিক্ষার মানউন্নয়ন নিয়ে আলোচনা হয়। আলোচনা অনুষ্ঠানে ফুড সায়েন্স এন্ড টেকনোলজি, মাইক্রোবায়োলজি এবং ফিশারিজ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •