রুয়েটে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এর ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেনের সঞ্চালনায় ও উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধানদের সমম্বয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এই সিন্ধান্ত গৃহীত হয়। সভায় বলা হয় আসন্ন ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা পদ্ধতি গত বছরের মতই বলবৎ থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি শিঘ্রই বিভিন্ন পত্রিকায় এবং রুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর নীরেন্দ্র নাথ, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম শেখ, এ্যাপলাইড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন প্রফেসর ড. মোঃ মাজেদুর রহমান, ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কম্পিউটার সায়েন্স (আইআইসিএস)এর পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদ উজ জামান প্রমুখ।

  •  
  •  
  •  
  •