৪৪ দিনের ছুটি শেষে কুবি খুলছে কাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
পবিত্র শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ঈদ-উল ফিতর ও গ্রীষ্মকালীন ৪৪ দিনের ছুটি শেষে আগামিকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ৫ জুন থেকে ছুটি শুরু হয়ে শেষ হয় ১৪ জুলাই তবে ১৫ ও ১৬ জুলাই শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটির হত্তয়ায় আগামিকাল থেকে শুরু হচ্ছে সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। কিছুদিন ধরেই শিক্ষার্থীরা আসতে শুর করেছেন।

আর এ দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হচ্ছে লালমাটির পাহাড়ি ক্যাম্পাস।

  •  
  •  
  •  
  •