গণ বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস পেশাগত পরীক্ষা শুরু
মো. রিফাত মেহেদী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে আজ সোমবার (১৮ জুলাই) থেকে এমবিবিএস পেশাগত পরীক্ষা শুরু হয়েছে।
জুলাই টার্মের প্রথম, দ্বিতীয় ও চূড়ান্ত পেশাগত পরীক্ষার লিখিত অংশ ১৮ জুলাই থেকে ২৪ জুলাই গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পঞ্চম তলায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু জানান, ‘এইবার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

