ছয় দফা দাবীতে বাকৃবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সারাদেশে অব্যাহত সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে এবং ক্যাম্পাসের সমস্যা সংকট নিরসনে ছয় দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বৃহ:পতিবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার সময় ঐ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের জব্বারের মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কামাল-রঞ্জিত (কে.আর) মার্কেটে গিয়ে শেষ হয়।

সমাবেশে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি রফিকুজ্জামান, সহ- সভাপতি জুনায়েদ হাসান প্রমূখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অব্যাহত সন্ত্রাস ও জঙ্গীবাদের নিন্দা এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এসময় তারা ছয় দফা দাবী পেশ করেন।

ছয় দফা দাবীসমূহ:
১। নতুন ছাত্রী হলের নাম ‘রোকেয়া হল’ করতে হবে।
২। বাকৃবিতে পূর্ণাঙ্গ রেলস্টেশন চালু করতে হবে।
৩। সপ্তাহে সাতদিন লাইব্রেরি খোলা রাখতে হবে।
৪। ছাত্রবৃত্তি বৃদ্ধি করতে হবে।
৫। শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে।
৬। মৌলবাদ- জঙ্গীবাদ প্রতিরোধে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিমার্ণ করতে হবে এবং সাংস্কৃতিক আয়োজন বৃদ্ধি করতে হবে।

  •  
  •  
  •  
  •