বাজিমাত করে চলেছে শর্টফিল্ম “দ্যা ক্লে”
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
উদীয়মান লেখক হুমায়ন কবীর এর মূলভাবনা এবং তরুণ কবি ও নাট্যকার আসম্মা শাওন এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ অবলম্বনে নির্মিত হয়েছে “দ্যা ক্লে” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।পরিচালনায় আছেন নির্মাতা এম.এইচ.এম.মুবাশশির। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ‘ওমর ফারুক, শামীম হাসান সরকার, মাকসুদা তিশা, আহমেদ রিপন, শারমিন শিমু, আমিন আকবরীসহ আরও অনেকে।
কাহিনী সংক্ষেপ:
প্রকৃতি, পরিবেশ ও সময়ের ব্যবধানের স্রোতে ভেসে গেছে বাংলার কৃষ্টি সংস্কৃতি। ফলে বাংলায় ঢুকে গেছে অপসংস্কৃতি। আগেকার বাঙ্গালী সারা দিন শত খাট-খাটুনির পর ক্লান্ত হয়েও অপেক্ষায় থাকতো একটি সন্ধ্যার জন্যে। কখন হবে সন্ধ্যা। আর কখন শুনবে মাটির গান, জুরাবে তাদের প্রাণ। এখনকার মানুষ গান শুনার সময় পায়না। শুধু শহর নই প্রত্যন্তগ্রামাঞ্চলেও ছড়িয়ে যায় বিদেশী টিভি চ্যানেল। আজ কাদা মাটির দেশে প্রবেশ করেছে পোড়া মাটি। এ পোড়া মাটি আজ পুড়ে তৈল করে দিচ্ছে বাঙ্গালীর রক্ত মাংস “দ্যা ক্লে” এমনই একটি জীবন ও বাস্তবতা।
চলচ্চিত্রটি চিত্রগ্রহণে আছেন বিদ্রোহী দীপন ও এম.এইচ.এম.মুবাশশির এবং সুপারভিশনে আছেন এইচ-আল-বান্না। সম্পাদনায় ছিলেন এইচ-আল-বান্না এবং শেখর আহমেদ। এক্সিকিউটিভ প্রডিউসার পাপ্পু ভাই। সঙ্গীত পরিচালনায়- সাইদুজ্জামান সুমন ও সোহান যাযাবর। কথা,সুর ও সংঙ্গীত করেছেন সোহান যাযাবর অ মিন্টু। আর্ট ডিরেক্টশন দিয়েছেন আহমেদ সালেকিন, স্থিরচিত্র গ্রহন করেছেন মোঃ সুলতান মিয়া। সহকারী পরিচালক হিসেবে আছেন মো সাজ্জাদুল ইসলাম খান ও রাকিবুল হাসান। দ্যা টাইমস মিডিয়া লিঃ নিবেদিত, “জলছবি ফিল্মস ও আদ্রেইন ফিল্মস এন্টারটেইনমেন্ট” পরিবেশিত এর চলচ্চিত্র ‘দ্যা ক্লে’ প্রযোজনা করেছেন আলী জুলফিকার জাহেদী ও এম.এইচ.এম. মুবাশশির।
ইতোমধ্যে ‘দ্য ক্লে’ ১) পুনে ফিল্ম ফেস্টিভাল,ভারত, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ২) এক্সেস কোড শর্টফিল্ম ফেস্টিভাল, বেঙ্গালুরো,ভারত, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ৩) এন.ই.জেড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, ভারত, ২০১৬ (স্পেশাল ফেস্টিভ্যাল ম্যানশন) ৪) ফ্লেমিংগো ফিল্ম ফেস্টিভ্যাল, আমেরিকা, ২০১৬ (সিনেমাটোগ্রাফি ও আর্ট ডিটেকশন উভয় ক্যাটাগরিতে এ্যাওয়ার্ডের জন্য মনোনীত) ৫) লস অ্যাঞ্জেলস সিনেফেস্ট,আমেরিকা, ২০১৬ (সেমিফাইনালিস্ট) ৬) স্টেউনটোন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, ভার্জিনিয়া, আমেরিকা, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ৭) ভিভা ফিল্ম ফেস্টিভ্যাল, বসনিয়া, ইউরোপ, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ৮) ওট্টাওা ডিজিটাল ফিল্ম ফেস্টিভাল, কানাডা, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ৯) বার্সিলোনা প্লানেট ফিল্ম ফেস্টিভাল, স্পেন, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ১০) কালারল্যাব সামার শর্ট’স কনটেস্ট, আমেরিকা, ২০১৬ (সেমিফাইনালিস্ট) ১১) সুইট এজ ফিল্ম, কানাডা, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ১২) পিংক সিটি ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভাল, ভারত, ২০১৬ (সেরা আর্ট ফিল্ম পুরষ্কার) ১৩) গার্ডেন সিটি ফেস্টিভ্যাল, ভারত, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ১৪) কোর্টই ইন করটাইল ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভাল, ইতালি ২০১৬ এ ফাইনালিস্ট এবং ভিশন আর্ট এ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন ১৫) গ্র্যান্ড অফ ওয়ার্ল্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এ্যাওয়ার্ড, পোল্যান্ড ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ১৬) ইন্ডিওয়াইজ ফ্রী ভার্চুয়াল ফেস্টিভ্যাল, ফ্লোরিডা, আমেরিকা, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ১৭) রিয়েল টাইম ফিল্ম ফেস্টিভ্যাল, নাইজেরিয়া, ২০১৬ (সেমিফাইনালিস্ট) ১৮) রোসেলা পার্ক লাভ ইন্টারন্যাশনাল শর্ট, নিউ জার্সি, আমেরিকা, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ১৯) আব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ভারত, ২০১৬ (সেরা সম্পাদনা পুরষ্কার) ২০) এশিয়া ইন্টারন্যাশনাল ইয়থ শর্টফিল্ম এক্সিবিশন, চায়না, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ২১) পুনে ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল,ভারত, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) ২২) মেলিওরিস্ট ফিল্ম ফেস্টিভাল,ভারত, ২০১৬ (অফিসিয়াল সিলেকশন) পেয়েছে।
উল্লেখ্য, এম.এইচ.এম.মুবাশশির দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি শিক্ষার সবচেয়ে বড় বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে অনার্স এবং বায়োটেকনোলজিতে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এখন মালয়েশিয়ান সরকারের বৃত্তিতে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়াতে বায়োইনফরমাটিক্সে এম.ফিল এ অধ্যয়নরত আছেন।
শর্টফিল্ম “দ্যা ক্লে”র টেইলার….


