ভ্যাক্সিন নিলেই বিয়ার ফ্রিঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
বিনোদন ডেস্কঃ এবার ভ্যাক্সিন নিতে উৎসাহিত করতে একটু ভিন্ন আঙ্গিকের ঘোষনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।আসছে ৪ঠা জুলাই আমেরিকার ২৪৬ তম স্বাধীনতা দিবস।আসছে স্বাধীনতা দিবসের মাঝে অন্তত ৭০ শতাংশ বয়স্ক জনগোষ্ঠীকে ভ্যাক্সিনেশনের আওয়তায় আনার পরিকল্পনা করছে জো বাইডেন প্রসাশন।এরই প্রেক্ষিতে জো বাইডেন ঘোষণা দিলেন ভ্যাক্সিন নিলেই এক বোতল করে বিয়ার ফ্রি তে পাবেন প্রাপ্তবয়স্ক রা।
এই ব্যাপার টি সারা ফেলেছে পুরো আমেরিকা জুড়েই,মার্কিন রা বিয়ার খেতে খুবিই পছন্দ করে এটা বলার অপেক্ষা রাখেনা।মার্কিন প্রসাশন জানায় এটি সকল কে ভ্যাক্সিন নিতে আগ্রহী করবার একটা অভিনব প্রচেষ্টা মাত্র।
এক পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬৩ শতাংশ প্রাপ্তবয়স্ক কমপক্ষে করোনা টিকার একটি ডোজ নিয়েছেন। ১৩৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ টিকার দু’টি ডোজ নিয়েছেন। তবে আগের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রে দৈনিক টিকা গ্রহণের হার কমেছে। সাধারণ মানুষের মধ্যে টিকা সংক্রান্ত অনিহা দূর করতে তাই এবার আকর্ষনীয় এইসব চমক দিতে শুরু করেছে বাইডেন প্রশাসন।
যুক্তরাষ্ট্রে টিকা দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির বয়স ও স্বাস্থ্যগত অবস্থাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল। কিন্তু এখন বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক সবাইকে আগামী ১ মের মধ্যে টিকা নিশ্চিত করতে অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি। সবাই টিকা নিলে ৪ জুলাই নাগাদ স্বাভাবিকতার একটি বৃহত্তর পরিস্থিতি সৃষ্টি হবে। আর সে জন্য আমেরিকানদের সহায়তা দরকার।
প্রেসিডেন্ট বাইডেন এই মহামারি মোকাবিলায় দেশবাসীর ঐক্য কামনা করেছেন। বিভেদ ভুলে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

