এমআই জুয়েলের ‘আশ্চর্য এক স্পর্শ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক:
নতুন ফ্ল্যাটে উঠেই ইবন এক জোড়া পাখি ও একটি চিঠি পায়। সে সব সময় বদ্ধ মাতাল থাকে। তাই সে বিষয়টিকে বেশি গুরুত্ব দিল না। পরে একসময় তার মনে কৌতূহল জাগে, কী আছে চিঠিতে? চিঠিটি খুলে পড়ে দেখে। এটি ছিল যূথী নামে একটি মেয়ের চিঠি। ফ্ল্যাটের পাখি জোড়াও তার। সে এ ফ্ল্যাটেই থাকত। চাকরির সুবাদে সে ফ্ল্যাটটি ছেড়ে চলে যায়। তারপর কী হয়েছিল তা নিয়ে দ্বিধায় পড়ে যায় ইবন।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক `আশ্চর্য এক স্পর্শ`। এম আই জুয়েলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরফান নিশো, অপর্ণা ঘোষ, হাসানুল হক মিনু প্রমুখ। বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল আই’ প্রচারিত হয়েছে এটি।

টেলিফিল্মটি দেখুন নিচের লিংকে:

  •  
  •  
  •  
  •  

Tags: