বোট ক্লাবের নতুন ভিডিও ভাইরাল, ফেঁসে যাচ্ছেন পরীমনি? (ভিডিওসহ)
বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরীমনি ও তার সঙ্গীরা ঢাকা বোট ক্লাবে কী করছিলেন তার একটি নতুন ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে। এর আগে গ্রেপ্তার নাসির ইউ মাহমুদ পুলিশের সামনে যে বক্তব্য দিয়েছিলেন তার সঙ্গে ভিডিওটির মিল রয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ক্লাবের একটি টেবিলে বসে মদ্যপান করছেন পরীমনি। সঙ্গে ছিলেন অমি ও জিমিও। এ সময় উত্তেজিত পরীমনিকে শান্ত করার চেষ্টা করেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। তার জবাবে নাসির মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেন পরীমনি। উল্টো নাসিরকে বেরিয়ে যেতে বলেন তিনি।
পরীমনিকে উদ্দেশ করে নাসির বলেন, ‘হোয়াট ইজ দিস, প্লিজ স্টপ ইজ, ডোন্ট ডু দিস, ইটস টু মাচ।’
নাসিরের উত্তরে পরীমনি বলেন, ‘অ্যাই যা…যা! বেরিয়ে যা!’
এসময় পরীমনি একটি বোতল নিতে চাইলে নাসির বলেন, আপনি কোনো বিদেশি মদ নিতে পারবেন না।
ভিডিটিতে পরীমনির কণ্ঠস্বরও শোনা গেছে। মদপানে বাধা পেয়েই বেপরোয়া হয়ে ওঠেন পরীমনি। তিনি ধমক দিচ্ছিলেন। এরপর ক্ষুব্ধ পরীমনি ক্লাবে ভাঙচুর চালান। গ্লাস, প্লেট ভাঙেন এবং নাসির ইউ মাহমুদের দিকে বোতল ছুড়ে মারেন।
এরই মধ্যে ভিডিওটি পর্যালোচনা করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভিডিও-
এর আগে ১৩ জুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমনি। স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চান তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে সঠিক বিচার ও মেয়ে হিসেবে আশ্রয় চান।
এর পর বিষয়টি নিয়ে ওই দিন রাতেই বনানীর নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, ‘গত বুধবার (৯ জুন) রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাসির উদ্দিন মাহমুদের কাছে নিয়ে যায় অমি। ওই সময় নাসির নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাসির আমাকে মদ খেতে অফার করেন। আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। এতে করে সামনের দাঁতে আঘাত পাই। একপর্যায়ে আমাকে চড়-থাপ্পড় মারেন। তার পর আমাকে নির্যাতন ও হত্যার চেষ্টা করেন।’
পরের দিন সাভার থানায় মামলা করেন পরীমনি। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ৫ জনকে গ্রেফতার করে। পরে তাদের মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় নাসির ও অমি সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি তিন নারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

