সেই গোয়েন্দা পুলিশের সাথে পরীমনির গোপন ভিডিও ফাঁস করলেন ইলিয়াস (ভিডিওসহ)
বিনোদন ডেস্কঃ পরীমনিকান্ডে আবারো নতুন মোড়! এবার পরীমনির সাথে আলোচিত পুলিশ কর্মকর্তা সাকলায়েনের ভিডিও ফাঁস করেছেন একুশে টেলিভিশনের সাবেক সাংবাদিক ইলিয়াস হোসেন।
মঙ্গলবার (১০ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করে ইলিয়াস লেখেন, পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলাইনের গোপন ভিডিও! সাকলাইন পরীমনির সাথে তার অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করলেও তাদের গোপন একটি ভিডিওটি আমাদের কাছে পাঠান নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন পুলিশ কর্মকর্তা৷
এর আগে গ্রেপ্তারকৃত আলোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে তার ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি বোটক্লাবের ঘটনায় নাসির ইউ আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা গোলাম সাকলাইনের সঙ্গে তার বাসায় পরীমনির ১৮ ঘন্টা অবস্থান নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরীমনির তাকে বিয়ে করা, গাড়িতে ঘুরে বেড়ানোসহ ঘনিষ্ঠতার বিষয়টি উঠে আসে।
এর আগে, বুধবার (৪ আগস্ট) রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাবের সদর দফতরে। বুধবার রাতভর সেখানেই থাকতে হয় পরীমণিকে। বৃহস্পতিবার র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে। মামলা দায়েরের পর সেদিনই তাকে আদালতে নেওয়া হয়।

