আসছে শাহরুখ-প্রিয়াঙ্কার ‘ডন থ্রি’

বিনোদন ডেস্ক:
রূপালি পর্দায় আবার জুটি বাঁধছেন শাহরুখ খানপ্রিয়াঙ্কা চোপড়া। তাদেরকে এবার দেখা যাবে ‘ডন থ্রি’তে।

প্রযোজক রিতেশ সিধওয়ানি তার পরের ছবি ‘ওয়াজির’-এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে জানান, ‘ডন’ আবার আসবে, তবে কখন তা নির্ভর করছে গল্পের ওপর। সর্বশেষ ২০১১ সালে ‘ডন টু’ ছবিতে একসঙ্গে কাজ করেন শাহরুখ-প্রিয়াঙ্কা। প্রথম দুটির মতো তৃতীয় কিস্তিও পরিচালনা করবেন ফারহান আখতার।

এদিকে আগামী ১৮ ডিসেম্বর বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। ওইদিন মুক্তি পাবে বলিউড বাদশার ‘দিলওয়ালে’ (কাজল, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন) আর বলিউডের এই অভিনেত্রীর ‘বাজিরাও মাস্তানি’ (রণবীর সিং, দীপিকা পাড়ুকোন)।

ভিডিও দেখুন:

  •  
  •  
  •  
  •  

Tags: