সার্ক এগ্রিকালচার সেন্টার’র গভার্ণিং বোর্ড সভা অনুষ্ঠিত

ড. নিয়াজ পাশা:

দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা’র (SAARC) -সার্ক এগ্রিকালচার সেন্টার (SAC) এর ১০ম গভার্ণিং বোর্ড (Governing Board, GB) সভা ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ, শ্রীলংকা এবং নেপালের গভার্ণিং বোর্ড সদস্য এবং আফগানিস্থান, পাকিস্থান ও ভারতের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিল ।

গত শনিবার বাংলাদেশের গভার্ণিং বোর্ড সদস্য ড মো কবীর ইকরামুল হকের সভাপতিত্বে উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্; বিশেষ অতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড আবুল কালাম আযাদ । অনুষ্ঠানে সার্ক সেক্রেটারিয়েটের প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন জনাব এম জে এইচ জাবেদ পরিচালক (কৃষি ও পল্লী উন্নয়ন) এবং স্বাগত ভাষণ দেন -সার্ক এগ্রিকালচার সেন্টারের (SAC) পরিচালক ড এস এম বখতিয়ার ।

প্রধান অতিথি মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেন, সার্ক অঞ্চলের ১৬০ বিলিয়ন মানুষের অর্ধেক এখনো দরিদ্র সীমার নীচে বাস করে । গত এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত ৩য় সার্ক কৃষি মন্ত্রীদের সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মিলিভাবে ক্ষুধা এবং দরিদ মুক্ত সার্ক অঞ্চল গঠণে এক সাথে কাজ করার আহবানের পুনঃব্যক্ত করেন । সার্ক এ অঞ্চলের কৃষিসহ বিভিন্ন সমস্যা সমাধানে একটি অনন্য প্লাটফর্ম । তিনি ‘১২ দফা ঢাকা ঘোষণা’র কথাও উল্লেখ করেন । সার্ক এগ্রিকালচার সেন্টারের (SAC) বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এ সভা তাঁদের অভিজ্ঞতা এবং মতামত দিয়ে আগামী দুই বছরের জন্য প্রোগ্রাম প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি ড আবুল কালাম আযাদ সার্ক এগ্রিকালচার সেন্টারের (SAC) সাবেক পরিচালক হিসাবে তাঁর অভিজ্ঞতার আলোকে বলেন, গভার্ণিং বোর্ড সদস্য হিসাবে সিনিয়র ব্যক্তিত্বদের মনোনয়ন দেয়া উচিত । ড শেখ বখতিয়ার সার্ক এগ্রিকালচার সেন্টারের বিভিন্নমূখী কাজের বর্নণা দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

  •  
  •  
  •  
  •