গভীর রাতে লাইন অব কন্ট্রোলের ওপারে জঙ্গি ঘাঁটিতে অপারেশন চালিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতীয় সেনাবাহিনী বুধবার গভীর রাতে লাইন অব কন্ট্রোলের(এলওসি) ওপারে থাকা জঙ্গি ঘাঁটিতে অপারেশন চালিয়েছে। বৃহস্পতিবার দেশটির ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য গত রাতে এলওসির ওপারে গতরাতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন সন্ত্রাসী হতাহত হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অপারেশন চালানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলা হয়েছে।

এ ঘটনায় কোনো ভারতীয় আহত হন নি বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় সেনাবাহিনীর চালানো এই সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জী, ভাইস-প্রেসিডেন্ট হামিদ আনসারি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কাশ্মীরের মূখ্যমন্ত্রী মেহবুবু মুফতিকে এ বিষয়ে জানানো হয়েছে।

  •  
  •  
  •  
  •