রাশিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ জঙ্গি নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় অঞ্চল দাগেস্তানে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছেন।
রোববার ওই অভিযান পরিচালনা করা হয় বলে সোমবার রাশিয়ার স্ফূটনিক নিউজে প্রকাশিত এক বাদে জানানো হয়েছে।
সূত্রের বরাতে সংবাদে বলা হয়, অভিযানের শুরুতে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ না করে উল্টো তাদের উপর গুলি ছুড়তে থাকে। পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে ওই তিন জঙ্গি নিহত হয়।

